মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান কোনো জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করবে।
ট্রাম্প হুমকি দিয়েছেন যে, হরমুজ প্রণালীতে যতবারই তেহরান জাহাজে গুলি চালাবে, যুক্তরাষ্ট্র ততবারই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বোমা ফেলে তা ধ্বংস করে দেবে।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘এখন থেকে যখনই ইসলামিক রিপাবলিক অব ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালাবে, যুক্তরাষ্ট্র একটি সেতু অথবা বিদ্যুৎকেন্দ্র বোমা মেরে ধ্বংস করবে—এমনকি তা রাজধানী তেহরানের পাশে বা ভেতরে অবস্থিত হলেও।’
এটি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বশেষ হুমকি। এর আগে তিনি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও সামরিক উত্তেজনা নিয়ে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন।
ট্রাম্পের এই বক্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
সূত্র: আলজাজিরা।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


