চারটি ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার ভোরে সৌদি আরবের মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশে এসব ড্রোন প্রতিহত করা হয়। জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় এ কথা জানান।
পোস্টে তিনি বলেন, মদিনা ও পূর্বাঞ্চলীয় প্রদেশে এই ড্রোনগুলো প্রতিহত ও ধ্বংস করার অভিযান চালানো হয়েছে।
বিজ্ঞাপন
আলাদা এক বিবৃতিতে আল-মালিকি জানান, জোটের বাহিনী পূর্বাঞ্চলের দিকে এগিয়ে আসা আরো একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।
সম্প্রতি সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলছে পাল্টাপাল্টি হামলা।
সূত্র: আনাদোলু
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


