যুক্তরাষ্ট্র আলোচনার জন্য আকুতি জানিয়েছিল: আরাগচি

যুক্তরাষ্ট্র আলোচনার জন্য আকুতি জানিয়েছিল: আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধ শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করলেও মাত্র ২০ দিন পর আলোচনার জন্য তাদের কাছেই অনুরোধ করতে হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন আরাগচি।

তিনি বলেন, যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দ লিখেছিলেন—‘নিঃশর্ত আত্মসমর্পণ’।

আরাগচি বলেন, ‘এটাই তারা আমাদের কাছে চেয়েছিল। অথচ ২০ দিন পর একই শত্রুকে আলোচনার জন্য আকুতি জানাতে হয়েছে।’

ইরানের এই শীর্ষ কূটনীতিকের বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ ও সম্ভাব্য আলোচনাকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।

আরাগচির দাবি, শুরুতে যুক্তরাষ্ট্র যে কঠোর অবস্থান নিয়েছিল, পরবর্তী সময়ে আলোচনার প্রয়োজনীয়তা তারাই উপলব্ধি করেছে।

সূত্র: আল জাজিরা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন