ইরান ইস্যুতে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন ট্রাম্প

ইরান ইস্যুতে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান ইস্যুতে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান 'কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্র্যাফট'-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি।

বিজ্ঞাপন

আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ত্রিতা পারসি বলেন, ট্রাম্পের এই আচরণ এখন একটি 'ক্লান্তিকর নিয়মে' পরিণত হয়েছে। প্রথমে তিনি ধ্বংসাত্মক কোনো হামলার ভয়ংকর হুমকি দেন। এরপর নিজের কৃতিত্ব জাহির করে সেই অবস্থান থেকে সরে আসেন। এমনভাবে তিনি বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেন, যেন অপর পক্ষ পিছু হটেছে বলেই তিনি হামলা থেকে বিরত হয়েছেন।

বিপর্যয়কর কোনো যুদ্ধ শুরু বা সংঘাত আরো বাড়ানোর চেয়ে ট্রাম্পের পিছু হটা এবং কূটনীতিকে পুনরায় সুযোগ দেওয়াকে ইতিবাচক বলেই মনে করেন পারসি।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘এই পরিস্থিতি অনন্তকাল ধরে চলতে পারে না।’

আলোচনার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই বিশ্লেষক। তিনি বলেন, ‘বারবার এমন চলতে থাকলে একপর্যায়ে আলোচনার সব ধরনের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।’

এর নেতিবাচক প্রভাবগুলো তুলে ধরে তিনি আরো বলেন, তখন কোনো চুক্তিতে অটল থাকার বিষয়টিও প্রশ্নের মুখে পড়বে। আলোচনায় যেসব প্রস্তাব বা ছাড় দেওয়া হয়, সেগুলোর গ্রহণযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হবে। এমনকি বারবার কথা বদলানোর কারণে ট্রাম্পের হুমকির নিজের গুরুত্ব বা বিশ্বাসযোগ্যতাও তলানিতে গিয়ে ঠেকবে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন