ইসরাইলি হামলায় লেবাননের হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি

আমার দেশ অনলাইন

ইসরাইলি হামলায় লেবাননের হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি
ছবি: আল- জাজিরা ভিডিও থেকে নেওয়া

দক্ষিণ লেবাননের তিবনিন সরকারি হাসপাতালে ইসরাইলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার যাচাইকৃত ভিডিও ফুটেজে এই ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের করিডরজুড়ে মাটি ও ভাঙা কাচ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং বিভিন্ন কক্ষের সরঞ্জাম উল্টে পড়ে আছে। হাসপাতালের বাইরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশ কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হাসপাতালে এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি হামলায় ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বড় একটি অংশই দক্ষিণ লেবাননের বাসিন্দা।

সূত্র : আলজাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন