সাবেক মার্কিন কূটনীতিক

ইরানে শক্তি প্রয়োগের নীতি কাজ করবে না

ইরানে শক্তি প্রয়োগের নীতি কাজ করবে না
সাবেক মার্কিন কূটনীতিক জন লিমবার্ট। ফাইল ছবি

ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটাতে ওয়াশিংটনের নেওয়া সামরিক ও কঠোর নীতির তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন লিমবার্ট।

বিজ্ঞাপন

তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হামলার মাধ্যমে কিংবা হত্যাকাণ্ড চালিয়ে তেহরানের সঙ্গে ভালো কূটনৈতিক সম্পর্ক তৈরি করা যুক্তরাষ্ট্রের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

সাবেক এই মার্কিন কূটনীতিক মনে করেন, ইরানের ক্ষেত্রে ‘লৌহমানবের নীতি’ বা শক্ত হাতের ক্ষমতা প্রয়োগ কোনো কাজে আসবে না। বোমাবর্ষণ বা রাজনৈতিক ব্যক্তিদের হত্যার পথ বেছে নিয়ে একটি দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার এই কৌশল পুরোপুরি ব্যর্থ হতে বাধ্য।

ইরানের রাজনৈতিক বাস্তবতা এবং মার্কিন-ইরান সম্পর্কের ঐতিহাসিক টানাপোড়েনের বিষয়টি উল্লেখ করে লিমবার্ট জানান, ওয়াশিংটনের নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন। কেবল সামরিক চাপ প্রয়োগ করে তেহরানকে কোনো চুক্তিতে আনা বা সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন