নেতানিয়াহু-শেখ মোহাম্মদের বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

নেতানিয়াহু-শেখ মোহাম্মদের বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

আবুধাবিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে ১০টি দেশের কর্মকর্তারা অংশ নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আমিরাতি কর্মকর্তার বরাতে বলা হয়, বৈঠকটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বৈঠক করেন। পরে অনুষ্ঠিত সম্প্রসারিত বৈঠকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মরক্কো, মিসর, কুয়েত, বাহরাইন, লিবিয়া ও ওমানের প্রতিনিধিরা অংশ নেন। ইসরাইল ও আমিরাতের প্রতিনিধিরাও এতে ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, রোববার আমিরাত সফরের সময় শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয়ও সফরের বিষয়টি নিশ্চিত করে। তবে সম্প্রসারিত বৈঠকে ১০ দেশের কর্মকর্তাদের অংশগ্রহণের তথ্যটি মূলত চ্যানেল ১৪-এর প্রতিবেদন ও নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের ওপর ভিত্তি করে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন