নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের এখনও প্রায় এক মাস বাকি। এরই মধ্যে অন্তত ২৯টি অঙ্গরাজ্যে ৬ লাখ ৯০ হাজারের বেশি ভোট পড়েছে। প্রাথমিক তথ্য বলছে, আগাম ভোটে ডেমোক্র্যাটদের অংশগ্রহণের প্রবণতা তুলনামূলকভাবে বেশি। খবর সিএনএননের।
এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ সিনেট ও গভর্নর পদপ্রার্থিতার লড়াই থাকা কয়েকটি অঙ্গরাজ্যে ২০২৪ সালের একই সময়ের তুলনায় ডেমোক্র্যাটদের ব্যালটের আবেদন বেড়েছে। আইওয়ায় এখন পর্যন্ত ব্যালটের আবেদনের ৬৭ শতাংশ ডেমোক্র্যাটদের, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ৫৪ শতাংশ। পেনসিলভানিয়ায় এই হার ৬৬ শতাংশ, যা আগে ছিল ৬২ শতাংশ। মেইনে ৫৭ শতাংশ, আগের ৫৩ শতাংশের তুলনায় বেশি। নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটদের আবেদনের হার ৪২ শতাংশ, দুই বছর আগে একই সময়ে যা ছিল ৩৬ শতাংশ।
তবে এসব তথ্যকে সরাসরি নির্বাচনের ফলাফলের পূর্বাভাস হিসেবে দেখার সুযোগ নেই। কারণ ভোটার কোনো দলের হয়ে ভোট দিয়েছেন কি না, তা ব্যালটের মাধ্যমে জানা যায় না। ব্যালট গোপন থাকে এবং প্রকৃত ফলাফল ভোট গণনার পরই জানা যাবে।
এ ছাড়া আগাম ভোটের তথ্য মোট ভোটারদের একটি অংশের চিত্র তুলে ধরে। সাধারণত আগাম ভোটারদের মধ্যে বয়স্কদের উপস্থিতি বেশি এবং সামগ্রিক ভোটারদের তুলনায় রিপাবলিকানদের প্রতিনিধিত্ব কম । ফলে প্রাথমিক এই পরিসংখ্যান দিয়ে নির্বাচনের চূড়ান্ত ফলাফল সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


