ইরানের দক্ষিণে কেশম দ্বীপে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই মূল্য চুকাতে হবে।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গালিবাফ তার ভার্চুয়াল পেজে লিখেছেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন নতুন নতুন আগ্রাসনের মাধ্যমে নিজেদের হাত আরো রক্তাক্ত করছে। কেশম দ্বীপের আবাসিক বাড়িতে সন্ত্রাসী হামলা মিনাব ও লামার্দের অপরাধেরই ধারাবাহিকতা।
ইরানের সংসদের স্পিকার আরো বলেন, যুদ্ধক্ষেত্রে যে চপেটাঘাত তারা খাচ্ছে, তার প্রতিশোধ হিসেবে তারা অপরাধ সংঘটন এবং নিরপরাধ মানুষের রক্ত ঝরাচ্ছে।
গালিবাফ জোর দিয়ে বলেছেন, তবে এর জন্য তাদেরকে অবশ্যই মূল্য চুকাতে হবে।
সূত্র: প্রেসটিভি
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


