ফরিদপুরে মহাসড়কে লাগামহীন চাঁদাবাজি

ফরিদপুরে মহাসড়কে লাগামহীন চাঁদাবাজি

ফরিদপুরের ঢাকা-খুলনা-যশোর হাইওয়ে এবং ঢাকা-বরিশাল হাইওয়ের রাজবাড়ী রাস্তার মোড়ে প্রতিটি পরিবহন বাস থেকে গত তিন দিন ধরে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকার করলে আটকে দেওয়া হচ্ছে পরিবহন। গত শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোড় পার হওয়ার সময় দুই স্থানে দাঁড়িয়ে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাসগুলো আটকাচ্ছেন কয়েকজন। তাদের হাতে থাকা লাঠিতে লাল পতাকা বাঁধা। কোনো বাস আসতে দেখলেই কয়েকজন সড়কের ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়ছে এবং বাস আটকে দিয়ে প্রতিটি বাস থেকে ৬০ টাকা করে দেওয়ার পর যেতে দেওয়া হচ্ছে। টাকা না দেওয়া পর্যন্ত ছাড়া হচ্ছে না কোনো বাস। বাস থামিয়ে সুপারভাইজারের কাছ থেকে টাকা নেওয়ার সময় কীসের টাকা দিলেন প্রশ্ন করলে তিনি বলেন, ‘চাঁদা দিলাম, এরা চাঁদাবাজ ।’

বিজ্ঞাপন

টাকা কেন তোলা হচ্ছে জানতে চাইলে মজনু শেখ নামে একজন বলেন, ‘সারা দেশেই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে টাকা উঠানো হয়। আমরাও শ্রমিকদের জন্যই বাস থেকে ৬০ টাকা করে উঠাচ্ছি। আহত-নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তার জন্য এই টাকা তোলা হচ্ছে। এটা আমার শ্রমিক ভাইদের কল্যাণেই ব্যয় হবে।’ ফরিদপুর মোটর শ্রমিক ওয়ার্কার্স ইউনিয়ন ১০৫৫ নামের সমিতির দুই সংগঠনের পক্ষ থেকে এই টাকা তোলা হচ্ছে বলে জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে এক বাসচালক বলেন, ‘এমনিতেই যাত্রীর সংকট এবং তেলের দামের কারণে আমাদের ট্রিপ চালানো কঠিন হয়ে পড়েছে। ফরিদপুর জেলা বাস মালিক সমিতির প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন বলেন, ‘তারা চাঁদা তোলা শুরু করলে আমি তাদের নিষেধ করি। এভাবে সড়কে চাঁদা তোলার কোনো নিয়ম নেই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন