আলোচনার সুযোগ আছে বলে জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

আলোচনার সুযোগ আছে বলে জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের ৪৬তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ সত্ত্বেও তেহরানের জন্য এখনো চুক্তিতে আসার সুযোগ রয়েছে।

ইরান মার্কিন এই নৌ অবরোধকে ‘জলদস্যুতা’ হিসেবে অভিহিত করেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে লক্ষ্য করে নেওয়া এই মার্কিন পদক্ষেপের প্রতিবাদে তেহরানে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে চলতি সপ্তাহে ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

সূত্র : আল-জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...