বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদের উৎস খুঁজে বের করতে বড় ধরনের অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট। তিনি জানান, বিশ্বজুড়ে ইরানের জব্দযোগ্য সম্পদ অনুসন্ধান করা হচ্ছে এবং এসব অর্থ পরবর্তীতে ইরানের সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, হরমুজ প্রণালীতে যেকোনো জাহাজ ও মালামালের ক্ষয়ক্ষতি পূরণে ইরানের বাজেয়াপ্ত বা জব্দকৃত সম্পদ ব্যবহার করা হবে। ট্রাম্পের এই বিতর্কিত ঘোষণার পরপরই তেহরান তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানায়।
এরই ধারাবাহিকতায় ট্রেজারি সচিব বেসেন্টের এই মন্তব্য এলো, যা মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


