আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন কর্মকর্তা ডেভিড স্যাকস

পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরাইল

আমার দেশ অনলাইন

পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরাইল
ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরাইল তার ইতিহাসের ‘সবচেয়ে ভারী হামলা’ সহ্য করেছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে। খবর শাফাক নিউজের

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস তার অল-ইন পডকাস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতে ইসরাইল বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

স্যাকস আরো সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘ হলে টানা হামলার কারণে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক সময় দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করবে।

স্যাকস ২০২৫ সালের জুনে হওয়া ১২ দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তার মতে, তখন ইরান বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করলেও এবার তুলনামূলক কম সময়ের সংঘাতে মানবিক ক্ষয়ক্ষতি, অবকাঠামোর ধ্বংস এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি।

তিনি দ্রুত সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। স্যাক্সের মতে, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছে।

তিনি বলেন, ‘এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসার ভালো সময়।” তার মতে, যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন