কাতার কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে। কারণ পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগই অগ্রগতির সবচেয়ে কার্যকর পথ। সমাধানে পৌঁছাতে কীভাবে এগোনো যায়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারকে এবং ইরানকেও সর্বোচ্চ সহযোগিতা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করছে কাতার।
মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।
বিজ্ঞাপন
এদিকে মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, দোহা মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে—এ নিয়ে কাতার উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


