দৌলতখানে আগুনে পুড়েছে দুটি বসতঘর, ৩০ লাখ টাকার ক্ষতি

দৌলতখানে আগুনে পুড়েছে দুটি বসতঘর, ৩০ লাখ টাকার ক্ষতি
ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। রোববার বেলা ৩টায় দৌলতখান পৌরসভার হালিম শাহ পুকুরের পেছনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লেগে জীবন বাবু ও দুলাল দেবনাথের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ জীবন বাবুর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশের দুলাল দেবনাথের ঘরও পুড়ে যায়।

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় । প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুখলেসুর রহমান জানান, অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন