ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও তারা ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোনের উৎপাদন অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্র এখনো তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান শনাক্ত করতে পারেনি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রতিটি পর্যায়ে, এমনকি সমঝোতা স্মারক (এমওইউ) কার্যকর হওয়ার সময়ও, ইরানের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোন তৈরি করেছে।
তিনি বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা থেকে সরাসরি অপারেশনাল ইউনিটে যাচ্ছে, একই সঙ্গে আমাদের মজুতও পুনরায় পূরণ হচ্ছে।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার ব্যাপক গোয়েন্দা অভিযান সত্ত্বেও ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র শনাক্ত করতে পারেনি।
আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের প্রত্যাশার তুলনায় ইরান যুক্তরাষ্ট্রের হামলা অনেক বেশি সহ্য করতে সক্ষম হয়েছে। সিআইএর মে মাসের এক মূল্যায়নে বলা হয়েছিল, যুদ্ধ শুরুর আগের ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় ৭০ শতাংশ ইরান তখনও ধরে রেখেছে। ইরানের তৈরি অস্ত্র—বিশেষ করে ড্রোন—তুলনামূলকভাবে কম খরচে উৎপাদন করা যায়, কিন্তু সেগুলো প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের লাখো ডলার ব্যয় হয়।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


