দক্ষিণ লেবাননের বিনত জেবাইলে সামরিক আগ্রাসন চালানোর সময় মুখোমুখি সংঘর্ষে তিন ইসরাইলি সেনা আহত হয়েছেন, এদরে মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। শুক্রবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ইসরাইলি আর্মি রেডিওর বরাতে জানা যায়, ৬৭৯তম ব্রিগেডের (ইফতাহ) একটি ইউনিট বিনত জেবাইলের একটি ভবনে প্রবেশ করলে সেখানে বন্দুকধারীর সঙ্গে গুলাগুিল একজন ইসরাইলি সেনা গুরুতর আহতসহ মোট তিন সেনা আহত হন।
পরবর্তীতে ইসরাইলি যুদ্ধবিমান ওই ভবনে বিমান হামলা চালায় এবং ঘটনাস্থলে তল্লাশি অভিযান চালায়। তবে ওই যোদ্ধার অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি ইসরাইলি বাহিনী।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কাঠামো এবং আঞ্চলিক সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।
সাম্প্রতিক সংঘর্ষে আরও হতাহত
সোমবার আইতা আল-শাবে ইসরাইলি কমান্ডো ব্রিগেডের উপ-কমান্ডারের ফিল্ড কমান্ড পোস্ট লক্ষ্য করে বিস্ফোরক হামলায় দুই রিজার্ভ সেনা আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর।
এর আগের দিন দেইর সেরিয়ানে ভোরের আগে সংঘর্ষে এক হিজবুল্লাহ যোদ্ধার হামলায় ইসরাইলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের এক ক্যাপ্টেন নিহত এবং আরও একজন সেনা আহত হন।
ইসরাইলের চ্যানেল ১২-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত লেবাননে ইসরাইলি বাহিনী ৬৩৭টি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে ৪৪০টি তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর ভেতরে এবং ১৮৭টি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


