যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান সমর্থিত বাহিনীর ওপর সাম্প্রতিক হামলাগুলো সম্পূর্ণ ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ ছিল।
ফ্লোরিডার টাম্পাভিত্তিক এই কমান্ড সেন্টার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন স্বার্থ রক্ষায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সেন্টকমের এই বক্তব্য চলতি সপ্তাহে ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের দেওয়া বিবৃতির সঙ্গে সংগতিপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মার্কিন প্রেসিডেন্টও সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে একই ধরনের মন্তব্য করেছেন।
প্রেসিডেন্ট তার পোস্টে দাবি করেন, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
উদ্ভূত পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করে তিনি বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।
তবে এই সংঘাতের ক্ষয়ক্ষতি নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইরান দাবি করেছে, এই সংঘর্ষে মার্কিন জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। তারা জানিয়েছে, মার্কিন জাহাজের কোনো ক্ষতি হয়নি।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


