ইস্পাত রপ্তানি নিষিদ্ধ করল ইরান

আমার দেশ অনলাইন

ইস্পাত রপ্তানি নিষিদ্ধ করল ইরান

মার্কিন-ইসরাইলি বিমান হামলায় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইস্পাতজাত পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। দেশটির শুল্ক কর্তৃপক্ষের নির্দেশনার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নতুন নির্দেশনায় স্ল্যাব, শিট ও স্ট্রিপসহ বিভিন্ন ধরনের ইস্পাত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৬ এপ্রিল থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির কয়েকদিন আগে দখলদার ইসরাইল দাবি করেছিল, তাদের বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং পরিবহন অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে।

বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই খাতের ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন