কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ২২, হাসপাতালে ভর্তি ৬৭

কিশোরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ২২, হাসপাতালে ভর্তি ৬৭

কিশোরগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জেলায় চলতি বছরে মোট ৬৬৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬০২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১১ জন ভর্তি আছেন।

এ ছাড়া বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন, করিমগঞ্জে ৫জন, কুলিয়ারচরে ২জন, হোসেনপুরে ১জন, পাকুন্দিয়ায় ১জন, ইটনায় ২জন, মিঠামইনে ২জন এবং প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে আরো জানা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য নেই। তবে নতুন রোগী শনাক্ত হওয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন