মার্কিন আগ্রাসনের কারণে হরমুজে নৌচলাচলের স্বাধীনতা নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।
বিজ্ঞাপন
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ওয়াশিংটনের যুক্তি বোধগম্য নয়। তারা হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা চায়, কিন্তু ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের কারণে এই স্বাধীনতা নষ্ট হয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘এখন তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে তাদের কৌশলগত ভুলের পরিণতি মোচন করতে চাইছে। এখানে কিছু একটা গড়বড় হচ্ছে।’
সূত্র: মিডল ইস্ট আই।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


