হুথিরা হামলা করলে এর জন্য দায়ী থাকবে ইরান: ট্রাম্প

হুথিরা হামলা করলে এর জন্য দায়ী থাকবে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে ইয়েমেনের হুথি গোষ্ঠী যদি এ অঞ্চলে কোনো হামলা চালায়, তবে তার জন্য ইরানকেই দায়ী করবে যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুথিদের ‘ইরানের প্রতিনিধিত্বকারী বা প্রক্সি গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হুথিদের যেকোনো হামলার জন্য ওয়াশিংটন সরাসরি ইরানকে দায়ী করবে।

ট্রাম্প দাবি করেন, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর ‘খুব শক্তিশালী’ হামলা চালিয়েছিল, এরপর থেকে গোষ্ঠীটি ‘নীরব’ হয়েছিল।

তবে তার অভিযোগ, ‘দুর্ভাগ্যজনকভাবে তারা আবারও হামলা শুরু করেছে। গত রাতে তারা সৌদি আরবের দুটি জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে।’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি তারা আবার এমনটি করে, তাহলে যুক্তরাষ্ট্র এর জন্য ইরানকে দায়ী করবে। কারণ হুথিরা ইরানের প্রক্সি। সেক্ষেত্রে ইরান এবং হুথি—উভয়ের বিরুদ্ধেই কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে।’

তবে ট্রাম্পের দাবি করা সৌদি আরবের দুটি জাহাজে হামলার বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন