মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি কৌশলগত বিপর্যয় হতে পারে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক মাইরাভ জোনসজিন।
তিনি আল জাজিরাকে বলেন, এই ধরনের যুদ্ধবিরতি হলে ইসরায়েলের লক্ষ্য—ইরানের শাসন পরিবর্তন বা দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস—কোনোটিই অর্জিত হবে না।
জোনসজিন আরও বলেন, নেতানিয়াহু হয়তো ইরানে কিছু সামরিক সক্ষমতা হ্রাসের কথা বলতে পারবেন, তবে সেগুলো দীর্ঘস্থায়ী হবে না।
তার মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে ভিন্ন ধরনের ফলাফল আশা করেছিলেন। তবে এখন তাকে এর রাজনৈতিক ও বৈশ্বিক অর্থনৈতিক চাপ সামলাতে হবে।
তিনি আরও মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তি হলে তা বাস্তবে নেতানিয়াহুর জন্য “প্রায় দুঃস্বপ্নের মতো পরিস্থিতি” তৈরি করবে।
সূত্র: আল-জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


