ধামইরহাটে বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ধামইরহাটে বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ছবি: আমার দেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূ মেরিনা বেগম (৪৫)কে আমবাগানে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার মড়লই গ্রামের সামসুদ্দিনের ছেলে সাবেক মেম্বার বাবুল হোসেন (৪৯) ও মোজাম্মেল হকের ছেলে তারেক রহমান (২১)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ধামইরহাটে মেরিনা বেগম নামের এক নারীকে হত্যার পর আলামত নষ্ট করতে লাশ পুড়িয়ে দেয় পরকীয়া প্রেমিক। তথ্যপ্রযুক্তি ও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামইরহাট উপজেলার তালপুকুর মাহমুদপুর গ্রামের একটি আমবাগান থেকে গত ১৮ আগস্ট অজ্ঞাত হিসেবে ওই নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীকালে পরিচয় নিশ্চিতের পর জানা যায়, ভুক্তভোগী মেরিনা বেগম গত কয়দিন ধরে নিখোঁজ ছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্থানীয় সাবেক মেম্বার বাবুল হোসেনের অনৈতিক প্রস্তাব ও বিয়ের চাপ প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায় চারজনের একটি দল।

তিনি আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ এবং অফিসার ইনচার্জ মিন্টুর নেতৃত্বে অভিযান শুরু হয়। টানা ছয় সাত ঘন্টার অভিযান চালিয়ে বাবুল হোসেন ও তার সহযোগী তারেক রহমানকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্টসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে। জড়িত বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১৪ আগস্ট রাতে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে গিয়ে বেল্ট দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় মেরিনাকে। পরে পরিচয় গোপন করতে লাশ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নিহত মেরিনা উপজেলার খেলনা ইউনিয়নের হাসেন আলীর স্ত্রী। স্বামী হাছেন আলী ও ছেলে কাউসার আলী জীবিকা নির্বাহের তাগিদে কুমিল্লায় অবস্থান করেন। গত ১৪ তারিখ বেলা ১১টায় সময় মেরিনা বেগম গরুর জন্য ঘাস কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়।

প্রাথমিক তদন্তে পাওয়া যায় ধৃত আসামি বাবুল হোসেনের সঙ্গে মেরিনা বেগম এর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক আরও গভীর হলে মেরিনা বেগম বাবুল হোসেনকে বিবাহের চাপ দেয়। বাবুল হোসেন তাকে বিবাহ না করলে প্রয়োজনে তার বাড়িতে যাবে কিংবা আত্মহত্যা করতে চায় মেরিনা বেগম।

গত রোববার বার রাতে বিয়ের কথা বলে তাকে আগ্রাদ্বিগুনে তালপুকুর রাস্তায় নিয়ে মেরিনাকে হত্যা করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...