বিশেষজ্ঞের মন্তব্য

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে ইরান
প্রতীকী ছবি

ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। দেশটি মনে করছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। আর এই যুদ্ধে হরমুজ প্রণালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

বিজ্ঞাপন

তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক মোস্তফা খোশচেশম আল–জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

মোস্তফা খোশচেশম বলেন, যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে হলে ইরানকে অসম যুদ্ধকৌশল অবলম্বন করতে হবে। তাঁর ভাষায়, এই অর্থনৈতিক যুদ্ধে হরমুজ প্রণালির গুরুত্ব সবচেয়ে বেশি।

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষির ক্ষেত্রে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখছেন এই অধ্যাপক। তার মতে, সমুদ্রপথটি বন্ধ রাখার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখ করা বিভিন্ন শর্ত মেনে নিতে চাপ দিতে চায়।

এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ ছাড় করা, লেবাননে ইসরাইলের দখলদারত্বের অবসান, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং সমুদ্র অবরোধ বন্ধ করা।

খোশচেশম বলেন, ইরান আরও আশা করছে, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ‘পরাজয় স্বীকার করে অঞ্চলটি ছেড়ে চলে যাবে’।

তার বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালি ঘিরে ইরানের অবস্থান কেবল সামরিক চাপ তৈরির কৌশল নয়। বরং অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের দাবিগুলো আদায় করাই এর মূল লক্ষ্য।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন