হরমুজ পার হওয়ার মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ পার হওয়ার মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ-বাহিনীর জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে। ছবি : বিবিসি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএকে জাভানি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত করতে চাইছেন। এটা তার নতুন সমস্যা। ৪০ দিনের যুদ্ধ ও পরবর্তী সময়ে তিনি সবখানে টোকা দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি।’

জাভানি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর ‘চাপ সৃষ্টি’ করে এই পানিপথ সচল করার চেষ্টা করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি বলেন, ‘এর অর্থ হলো যুক্তরাষ্ট্র এখন আর কোনো পরাশক্তি নয়। বরং তারা এখন আরেকটি পরাশক্তির মুখোমুখি হয়েছে।’

তিনি আরো বলেন, হিসাব করলে দেখা যাবে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি হয়েছে।

জাভানি বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের সামর্থ্য যাচাই করবে, সর্বশক্তি প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে।’

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন