লেবানন যুদ্ধবিরতি নিয়ে চাপের মুখে নেতানিয়াহু

সামরিক বাহিনীর বিস্তৃত অভিযানের ইঙ্গিত

আমার দেশ অনলাইন

লেবানন যুদ্ধবিরতি নিয়ে চাপের মুখে নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ইস্যুতে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। দেশটির বিভিন্ন মহল থেকে এই যুদ্ধবিরতি বাতিল করার আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামির চলতি সপ্তাহে বলেছেন, দক্ষিণ লেবাননে কার্যত কোনো যুদ্ধবিরতি নেই, যদিও দেশের অন্যান্য অংশে তা বজায় রাখার চেষ্টা চলছে। খবর আল জাজিরার।

এদিকে, ইসরাইলের জনগণের একটি বড় অংশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোও এই যুদ্ধবিরতির বিরোধিতা করছে। একই সঙ্গে সেনাবাহিনী জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি পেলে তারা সংঘাত আরও বিস্তৃত করতে প্রস্তুত।

শুক্রবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা হতাশা প্রকাশ করেন। তাদের মতে, এই যুদ্ধবিরতি ইসরাইলি সেনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিনই হিজবুল্লাহ-এর ব্যবহৃত ফার্স্ট-পার্সন ভিউ ফাইবার-অপটিক কেবলচালিত ড্রোন হামলায় সেনারা আহত হচ্ছেন।

সেনাবাহিনীর দাবি, এসব ড্রোন মোকাবিলায় তাদের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এখনো নেই। তাই লেবাননের অভ্যন্তরে আরও গভীরে প্রবেশ করে বিশেষ করে ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানোর প্রয়োজন রয়েছে। এ কারণে সামরিক অভিযান আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন