বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলার আশঙ্কা, সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলার আশঙ্কা, সতর্কতা জারি
ছবি: সংগৃহীত।

ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার যে কোনো সময়ে হামলা হতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইরাকের রাজধানী বাগদাদে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার আশঙ্কা রয়েছে। ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো রাজধানীর কেন্দ্রীয় এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে, মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কূটনৈতিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, হোটেল, বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট যে কোনো স্থান। পাশাপাশি ইরাকের সরকারি প্রতিষ্ঠান ও বেসামরিক জনগণও ঝুঁকির মধ্যে থাকতে পারে।

দূতাবাস আরো জানিয়েছে, সম্প্রতি মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন নাগরিকদের অপহরণের লক্ষ্যবস্তু করছে। দুই দিন আগে বাগদাদে এক মার্কিন সাংবাদিক অপহরণের ঘটনার পর এই সতর্কতা আরও জোরালো হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে।

সূত্র: আল আরাবিয়্যা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...