পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হিজবুল্লাহ ও আইডিএফের

আমার দেশ অনলাইন

পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ হিজবুল্লাহ ও আইডিএফের
ছবি : বিবিসি বাংলা

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এর আগে আইডিএফ জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে।

হিজবুল্লাহও টেলিগ্রামে জানিয়েছে, তারা ইসরাইলে রকেট হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, তারা তিনজনকে হত্যা করেছে এবং এদের সকলেই ‘হিজবুল্লাহ যোদ্ধা’।

আইডিএফ বলছে, ওই ব্যক্তিরা ইসরাইলি বিমান বাহিনীর একটি উড়োজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে গিয়ে ব্যর্থ হয়েছিল।

আইডিএফ আরো বলেছে, এর আগেও দুই বার দক্ষিণ লেবাননে আইডিএফ সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

তাদের মতে, হিজবুল্লাহ'র এসব পদক্ষেপ যুদ্ধবিরতির শর্তের ‘স্পষ্ট লঙ্ঘন’।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হেজবুল্লাহ জানায়, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার জবাবে তারাও উত্তর ইসরাইলে রকেট হামলা চালিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আজ সকালে দেশটির দক্ষিণাঞ্চলের টাইর এলাকায় ইসরাইল হামলা চালিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা তিন সপ্তাহ বেড়েছে এবং ‘যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে যাতে তারা নিজেকে হিজবুল্লাহ থেকে রক্ষা করতে পারে’।

সূত্র : বিবিসি বাংলা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন