লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৮২৬, বাস্তুচ্যুত ১০ লাখের বেশি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

লেবাননে নিহত বেড়ে ৩ হাজার ৮২৬, বাস্তুচ্যুত ১০ লাখের বেশি

ইসরাইলের হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮২৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। একই সঙ্গে আহত হয়েছেন আরও ১১ হাজার ৮৫১ জন।

বিজ্ঞাপন

লেবাননের স্বাস্থ্য বিভাগ সম্প্রতি হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করে জানায়, গত ২ মার্চ থেকে চলমান সংঘাতে এ পর্যন্ত এই সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন।

নিহতদের মধ্যে শত শত নারী ও শিশু রয়েছেন। এছাড়া জরুরি চিকিৎসাসেবাকর্মী, প্যারামেডিক এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে নিয়োজিত প্রথম সারির কর্মীরাও প্রাণ হারিয়েছেন।

হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চলে মানবিক পরিস্থিতিরও ব্যাপক অবনতি ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক অভিযানের ফলে ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সূত্র: আল জারিজা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন