গাজা পরিকল্পনায় নতুন করে ভোট চাইলেন ইসরাইলের দুই মন্ত্রী

গাজা পরিকল্পনায় নতুন করে ভোট চাইলেন ইসরাইলের দুই মন্ত্রী
ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও বসতি বিষয়ক মন্ত্রী ওরিত স্ট্রক। ছবি: সংগৃহীত

গাজায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে নতুন করে মন্ত্রিসভায় ভোটের দাবি জানিয়েছেন ইসরাইলের দুই উগ্র ডানপন্থি মন্ত্রী।

বিজ্ঞাপন

দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও বসতিবিষয়ক মন্ত্রী ওরিত স্ট্রক এ দাবি জানিয়েছেন।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বোর্ড অব পিস’–এর পরিকল্পনা অনুমোদনের সময় মন্ত্রিসভাকে ‘অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য’ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন এ দুই মন্ত্রী। এ কারণে নতুন ভোট না হওয়া পর্যন্ত ওই অনুমোদন প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

অনুমোদিত পরিকল্পনায় গাজার ফিলিস্তিনিদের জন্য একটি পরীক্ষামূলক মানবিক অঞ্চল চালুর বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

গাজা পরিস্থিতি স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’ সম্প্রতি একটি পরিকল্পনার কথা জানায়। ট্রাম্পের দাবি অনুযায়ী, ওই পরিকল্পনার আওতায় হামাস নিরস্ত্র হবে এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করবে।

তবে ইসরাইলের ভেতর থেকে আপত্তি ওঠার পর বোর্ড অব পিস জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজা থেকে সরে যাওয়ার আগে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে।

গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সরকার ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে পার্থক্য সামনে আসছে। বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে মতভেদ দেখা দিয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন