সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে শক্ত অবস্থানে ইরান

আমার দেশ অনলাইন

সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে শক্ত অবস্থানে ইরান

ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখতে শক্ত অবস্থানে আছে। যুক্তরাষ্ট্র বরাবরই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে আলোচনার টেবিলে নিয়ে আসতে চাচ্ছে। ওয়াশিংটন জানিয়েছে, কোনোমতেই ইউরেনিয়াম রাখতে পারবে না তেহরান।

বিজ্ঞাপন

শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানি কর্মকর্তারা বলছেন, দেশের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তারা কোনও ছাড় দেবেন না। তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর এবং সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার মার্কিন দাবি নাকচ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্থানীয় গণমাধ্যমকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা সব রণাঙ্গনে যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি চাইছেন। তেহরান এই নিশ্চয়তা চায় যে, যুদ্ধ আর পুনরায় শুরু হবে না।

ইরানি কর্মকর্তারা বলছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব নিয়েও কোনও আপস চলবে না, তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান প্রণালিটি পুনরায় খুলে দিতে পারে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন