২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন ও চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির আলোচনায় আগামী ২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গার কুষ্টিয়া, মেহেরপুর, দর্শনা, জীবননগর ও ঝিনাইদহ রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে ৩১ আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার বাস চলাচলও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার আলী হোসেন মার্কেটের তৃতীয় তলায় বাস মালিক সমিতির সভা অনুষ্ঠিত হয়।

পরিবহন শ্রমিকদের দাবি, গত ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড মোড়ে অটোচালক ও আন্তঃজেলা বাস শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি যাত্রী তোলা নিয়ে বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না বলে জানান।

এ ছাড়া জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ইজিবাইকের রং নির্ধারণ ও তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লোকাল বাস সার্ভিস বন্ধ রাখার কথাও জানানো হয়েছে।

তাদের দাবি আগামী ৩০ আগস্টের মধ্যে পূরণ না হলে ৩১ আগস্ট থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করা হবে।

এ বিষয়ে আগামী ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন