ইরানের বিরুদ্ধে 'অর্থনৈতিক সন্ত্রাসের' অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে 'অর্থনৈতিক সন্ত্রাসের' অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

হরমুজ প্রণালি দিয়ে চলাচল বন্ধ করার কারণে ইরানকে 'অর্থনীতিনির্ভর সন্ত্রাসী কর্মকাণ্ডে' অভিযুক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ফক্স নিউজের ব্রেট বায়ারকে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন, এই খেলায় দুই পক্ষই অংশ নিতে পারে। হরমুজ প্রণালির ব্যবহার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ভ্যান্সের বক্তব্য, ইরান যদি ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ জড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রও এই নীতিতে অটল থাকবে, কোনো ইরানি জাহাজ বের হতে পারবে না।’

ভ্যান্স আরো জানান, গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের।’

তিনি আরো বলেন, ইরানকে নমনীয় হতে হবে এবং যুক্তরাষ্ট্র যে ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ চায়, তা মানতে হবে।

যুক্তরাষ্ট্রের চাওয়াগুলোর মধ্যে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ। সেই সঙ্গে, এমন একটি যাচাইব্যবস্থা চালু করা, যা নিশ্চিত করবে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

সূত্র : ‍বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন