হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হাসপাতালে ভর্তি নেতানিয়াহু

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে তেল আবিবের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হিব্রু গণমাধ্যমে নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, মূলত দাঁতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

বিজ্ঞাপন

৭৬ বছর বয়সি এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিষয় সাম্প্রতিক সময়ে ইসরাইলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কয়েকটি ঘটনায় তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য গোপন রাখার অভিযোগ ওঠায় সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

গত মাসে নেতানিয়াহু সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে জানান, তিনি সম্প্রতি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট (ক্যানসারজনিত) টিউমারের জন্য সফলভাবে অস্ত্রোপচার করেছেন।

নেতানিয়াহুর ঘোষণার সঙ্গে তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যানসার নির্ণয় ও চিকিৎসা সম্পর্কিত একটি অতিরিক্ত নথি প্রকাশ করা হয়। তবে সেই প্রতিবেদনে অর্ধেক পৃষ্ঠাজুড়ে মাত্র পাঁচটি অস্পষ্ট বিষয় ছিল এবং এটি কোন বছরের প্রতিবেদন, সেটিও উল্লেখ করা হয়নি। এছাড়া কোনো নথিতেই হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতির ইঙ্গিত ছিল না।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণে অস্ত্রোপচার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন