সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্কসহ তিনটি দেশে চার দিনের সফর শুরু করতে যাচ্ছেন।

এই সফরের ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। গত শনিবার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয় সেখানে।

বিজ্ঞাপন

মঙ্গলবার নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আগামী দুই দিনের মধ্যে” ইসলামাবাদে “কিছু একটা ঘটতে পারে”।

বুধবার সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব ও কাতারে শাহবাজ শরিফের সফর হবে “দ্বিপাক্ষিক প্রেক্ষাপটে”।

তুরস্কে তিনি আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে অংশ নেবেন এবং ফোরামের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানসহ অন্যান্য নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন