লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ওপর ২৬টি হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত বৃহস্পতিবার বিকেল থেকে এসব হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটি জানিয়েছে।
অন্যদিকে ওই অঞ্চলে ইসরাইলি বাহিনীর তীব্র হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী জানায়, তাদের অভিযানের মধ্যে দাইর সিরিয়ান শহরের বাইরে একটি ইসরাইলি ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা, হাদ্দাথা শহরের দিকে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর ওপর গোলাবর্ষণ এবং লাব্বৌনেহ গ্রামে সমবেত ইসরাইলি সেনাদের ওপর হামলা অন্তর্ভুক্ত ছিল।
হিজবুল্লাহর দাবি, এসব হামলায় ইসরাইলি বাহিনীর ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি তারা।
গত শুক্রবার ছিল দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলার সবচেয়ে মারাত্মক দিনগুলোর একটি। গত ২ মার্চ থেকে হিজবুল্লাহর সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে ইসরাইলি আক্রমণ ও অভিযানে লেবাননে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত এবং অন্তত ৮ হাজার ৫০০ জন আহত হয়েছে।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


