ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তেহরানের বিরুদ্ধে করা মার্কিন সামরিক কৌশল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে গালিবাফ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের ঘোষিত নামগুলোকে পরিবর্তন করে উপহাসচ্ছলে ‘অপারেশন ট্রাস্ট মি ব্রো’ (অপারেশন বিশ্বাস কর ভাই) এবং ‘অপারেশন ফক্সিওস’ হিসেবে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
গালিবাফ লিখেছেন, ‘অপারেশন ট্রাস্ট মি ব্রো ব্যর্থ হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখন অপারেশন ফক্সিওস নিয়ে রুটিনে ফিরে যান।’
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


