ইরানসংক্রান্ত যুদ্ধ পরিস্থিতিতে ‘নৈতিক, যুক্তিসংগত ও ন্যায্য’ অবস্থান নেওয়ার জন্য পোপ লিওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং আন্তর্জাতিক আইন ও ‘মানবিক মূল্যবোধের বিরুদ্ধেও’ আঘাত।
তিনি দাবি করেন, ইরান ‘বৈধ আত্মরক্ষা কাঠামোর মধ্যেই’ প্রতিক্রিয়া জানিয়েছে এবং যাদের তিনি আগ্রাসী শক্তি হিসেবে উল্লেখ করেছেন, তাদের অবস্থান ও স্বার্থ লক্ষ্য করে পদক্ষেপ নিয়েছে।
পেজেশকিয়ান আরও বলেন, হরমুজ প্রণালির বর্তমান সংকট তৈরি হয়েছে ইরানের ওপর হামলা, পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ও আকাশপথ ব্যবহার করে আক্রমণ এবং যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধের কারণে।
তিনি বলেন, ইরান এখনো কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পাকিস্তানের মধ্যস্থতা ও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার কথা উল্লেখ করে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘বাস্তবসম্মত ও ন্যায্য’ দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপ লিওর অবস্থান নিয়ে আবারও সমালোচনা করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইরান গত দুই মাসে অন্তত ৪২ হাজার নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে’ এবং ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


