সৌদি আরবের উপকূলের কাছে ট্যাংকারে হামলা

সৌদি আরবের উপকূলের কাছে ট্যাংকারে হামলা
ফাইল ছবি

সৌদি আরবের উপকূলের কাছে পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী একটি ট্যাংকারে হামলা হয়েছে। জাহাজটির বাম পাশে আঘাত করা হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা ৪৭ মিনিটে (জিএমটি) সৌদি আরবের উপকূলীয় শহর খাফজির প্রায় ১৩৩ কিলোমিটার পূর্বে ট্যাংকারটিতে আঘাত হানা হয়।

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজের সব নাবিকের খোঁজ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে ট্যাংকারটিতে কী ধরনের বস্তু আঘাত হেনেছে কিংবা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন