ইরানের জ্বালানি স্থাপনা ও খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের জ্বালানি স্থাপনা ও খার্গ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। যার মধ্যে রয়েছে বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি হরমুজ প্রণালি দ্রুত খুলে না দেয় এবং সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরো কঠোর পদক্ষেপ নেবে।

তিনি লেখেন, ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কিন্তু যদি কোনো কারণে দ্রুত চুক্তি না হয়—যদিও হওয়ার সম্ভাবনাই বেশি—এবং যদি হরমুজ প্রণালি অবিলম্বে ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ না করা হয়, তাহলে ইরানের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খার্গ দ্বীপ উড়িয়ে দিয়ে ও সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দিয়ে সেখানে আমাদের মনোরম ‘অবস্থানের’ ইতি টানব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন