ইরানের সঙ্গে চলমান সংঘাতের যে কোনো রাজনৈতিক সমাধানে ভবিষ্যৎ হামলা ঠেকাতে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা থাকতে হবে এবং ‘হামলা না করার’ নীতি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর বেসামরিক অবকাঠামো ও জনগণের ওপর হামলার জন্য তেহরানকে ক্ষতিপূরণও দিতে হবে।
গারগাশ ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যুদ্ধের আগে প্রতিবেশী দেশগুলোর কাছে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে তেহরান। তার দাবি, আঞ্চলিক উত্তেজনা এড়ানোর চেষ্টা সত্ত্বেও ইরান ‘পূর্বপরিকল্পিত আগ্রাসন’ চালিয়েছে।
তিনি আরো বলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রধান হুমকি মোকাবিলায় এখন বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা ও ক্ষতিপূরণ অত্যাবশ্যক।
সূত্র: মিডল ইস্ট আই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

