হরমুজ উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

হরমুজ উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তান আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পাকিস্তান উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আন্তরিক প্রচেষ্টায় অন্যান্য ভ্রাতৃপ্রতিম দেশের সঙ্গে সম্পৃক্ত রয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসনের বিষয়ে।’

ওমানের ভূমিকার প্রশংসা করে আন্দ্রাবি বলেন, “হরমুজ প্রণালি ও উপসাগরসংলগ্ন উপকূলীয় রাষ্ট্র হিসেবে ওমান সবসময়ই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করেছে।”

তিনি জানান, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এই উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পৃথক টেলিফোন আলাপে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সঙ্গে কথা বলেছেন।

আন্দ্রাবি জানান, এসব আলোচনায় লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি, ফিলিস্তিন এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচিকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তি সই করে এবং চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করে। তবে পরে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গ্যারান্টি নিয়ে মতবিরোধের কারণে সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।

এরপর গত মাসে আবারও উত্তেজনা বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়ায় জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্যবস্তু করার দাবি করে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আনাদোলু এজেন্সি

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন