ইসরাইলের সাম্প্রতিক শতাধিক বিমান হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে লেবানন।
লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ৮ এপ্রিল দেশজুড়ে চালানো ১০০টিরও বেশি ইসরাইলি বিমান হামলার বিরুদ্ধে তারা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দাখিল করেছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, এসব হামলা রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ব্যস্ত সময়ের মধ্যে এবং কোনো পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়।
দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।’
সরকারি তথ্যে আরো জানানো হয়, হামলায় এখন পর্যন্ত ৩০৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জন শিশু ও ৭১ জন নারী রয়েছেন। এছাড়া একই ঘটনায় অন্তত ১,১৫০ জন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

