উপসাগরীয় দেশগুলোকে ‘নিরাপত্তা ধার নেওয়া’ বন্ধের আহ্বান ইরানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

উপসাগরীয় দেশগুলোকে ‘নিরাপত্তা ধার নেওয়া’ বন্ধের আহ্বান ইরানের

উপসাগরীয় দেশগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বাইরের শক্তির ওপর নির্ভর না করার আহ্বান জানিয়েছে ইসমাইল বাঘাই। এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিরাপত্তা ধার নেওয়া বন্ধ করে নিজস্ব আঞ্চলিক কাঠামো গড়ে তোলা উচিত উপসাগরীয় রাষ্ট্রগুলোর।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উপসাগরীয় অঞ্চলে দায় হয়ে দাঁড়িয়েছে এবং এটি নিরাপত্তা নয়, বরং অস্থিরতা তৈরি করছে। তার ভাষায়, ওয়াশিংটন এই অঞ্চলে সামরিক ঘাঁটি ও লজিস্টিক সহায়তা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

বিজ্ঞাপন

বাঘাই আরও বলেন, আমাদের অঞ্চলের কোনো দেশের প্রতি শত্রুতা নেই। তবে আত্মরক্ষার স্বার্থে আমাদের পদক্ষেপ নিতে হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হানে। এর মধ্যে ফুজাইরাহ অঞ্চলের একটি তেল স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...