ইরানে মার্কিন-ইসরাইলি হামলা দ্বিতীয় মাসে পড়েছে। একইসঙ্গে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইসরাইল। এ পরিস্থিতিতে ইরানের হামলায় ইসরাইলের বন্দর নগরী হাইফায় একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ কথা জানিয়েছে।
বিজ্ঞাপন
খবরে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় বাজান তেল শোধনাগারে আগুন ধরে যায়। এছাড়াও এই স্থানটিতে মার্চের ১৯ তারিখেও হামলা করা হয়েছিল বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


