আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২৯৪

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২৯৪
ছবি: সংগৃহীত।

লেবাননে ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার–এর তথ্য উদ্ধৃত করে এনএনএ জানায়, গত ২ মার্চ সোমবার থেকে এখন পর্যন্ত ১,০২৩ জন আহত হয়েছেন।

এদিকে ইসরাইল দেশটিতে বিমান হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে (১৪:০০ জিএমটি) দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন শহরে হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনএনএ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...