যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যেই ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যেই ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানের
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও পরবর্তী যুদ্ধবিরতির সময়ে ১৮ বিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করেছে বলে দাবি করেছে ইরান। খবর আলজাজিরার।

দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানান, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, ইরানের চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত তেল আয়ের লক্ষ্যমাত্রার ৬০ শতাংশেরও বেশি পূরণ করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, তেলবাহী ট্যাংকার চলাচলের ঝুঁকি কমে যাওয়ায় ইরানের তেল রপ্তানি বেড়েছে। একই সঙ্গে দেশটির মজুত থাকা প্রায় ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও গ্যাস কনডেনসেটের একটি অংশও বিক্রি করা সম্ভব হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন