ইরানের সঙ্গে চুক্তিতে আগ্রহী ট্রাম্প, রয়েছে শর্তের জট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চুক্তিতে আগ্রহী ট্রাম্প, রয়েছে শর্তের জট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল-জাজিরা

ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই লক্ষ্য অর্জনে ওয়াশিংটন ঠিক কোন কোন বিষয়ে আপস করতে রাজি হবে, তা নিয়ে এখনো বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে যে ১৪ দফার একটি প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে ঠিক কী আছে তা এখনো স্পষ্ট নয়।’ বর্তমানে এই প্রস্তাবটি তেহরানের পর্যালোচনায় রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছিলেন, আলোচনা অবশ্যই ‘সদিচ্ছার’ ভিত্তিতে হতে হবে এবং এটি কোনো পক্ষকে বাধ্য করার চেষ্টা হতে পারবে না।

অধ্যাপক এলমাসরি মনে করেন, ইরানের এই বক্তব্য একটি নেতিবাচক ইঙ্গিত হতে পারে। এর অর্থ দাঁড়ায়-যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের দাবিগুলো এমনভাবে রাখা হয়নি যা তেহরানের কাছে গ্রহণযোগ্য হতে পারে।

তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে ইরানকে একপ্রকার আত্মসমর্পণ করতে বাধ্য করার চেষ্টা করছেন। তবে আমি মনে করি না তিনি তাতে সফল হবেন। যদি যুক্তরাষ্ট্রের অবস্থান এমন অনড় থাকে, তবে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভবত সম্ভব হবে না।’

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...