বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ, পদক্ষেপে প্রস্তুত জি৭

বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ, পদক্ষেপে প্রস্তুত জি৭

বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে জি৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক এক যৌথ বিবৃতিতে বলেন, ইরান ও তার মিত্রদের ‘অযৌক্তিক হামলার’ প্রেক্ষিতে তারা অঞ্চলের অংশীদারদের পাশে দাঁড়াতে প্রস্তুত।

বিবৃতিতে ইরানের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার কঠোর নিন্দা জানানো হয়। এতে বলা হয়, জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব হামলা উদ্বেগজনক।

জি৭ নেতারা আরো বলেন, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ—বিশেষ করে হরমুজ প্রণালী—নিরাপদ রাখা অত্যন্ত জরুরি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন